বিজিবি অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। বৃহস্পতিবার সকালে উপজেলার হুজরাপুর এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান মাদক কারবারিদের বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলেছে।
সাতক্ষীরায় বিজিবির বিশাল অভিযান: প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস
সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাদকবিরোধী অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৩ কোটি ৭৫ লাখ টাকারও বেশি বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ অভিযানে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা।
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির বড় অভিযান: ২৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। ২২ বিজিবি ব্যাটালিয়নের এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। বুধবার ভোরে ধলডাঙ্গা সীমান্তের মাস্টারপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ পাথরবোঝাই ট্রাক জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে পাথরের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজারের বেশি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজারের বেশি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। শনিবার ভোরে গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।